
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পরগনা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম।
আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক বলে জানিয়েছেন।
আবুল কালাম গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সমাজকল্যাণ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, “শিক্ষকের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যাবো—সততা ও সাহসে এই আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, সম্মানিত শিক্ষক ও কর্মচারীদের দোয়া, ভোট ও আন্তরিক সহযোগিতা পেলে নির্বাচিত হয়ে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের অধিকার, মর্যাদা ও কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।
আবুল কালাম উপজেলার সকল সম্মানিত শিক্ষক ও কর্মচারীর কাছে তার প্রার্থিতার জন্য দোয়া, মূল্যবান ভোট ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি মহান আল্লাহর ওপর ভরসা রেখে সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
পেইজটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন।
Reporter Name 

















