
মোঃ আবুল কালাম, ধর্মপাশা সুনামগঞ্জ, প্রতিনিধি
সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নের কতিপয় কিছু সংখ্যক লোকে রাতের আধারে অতর্কিত হামলা করে নারী সহ মালামাল লুটের ঘটনা ঘটেছে বলে জানাযায়। সোমবার দিবাগত রাতে এই ঘটনাঘটে। পাইকুরাটি ইউনিয়েন বেরীকান্দী গ্রামের ভুক্তভোগী দোলেনা-স্বামী আহম্মদ, আলপনা-স্বামী মাহবুব, মায়মনা- স্বামী মৃত: আলতাবুর রহমান, তানিয়া আত্তার- স্বামী আল আমিন, সুফিয়া বেগম- স্বামী মোশারফ জানান যে, হঠাৎ করে আকস্মিক ভাবে পুর্ব শক্রূতার জের ধরে নওধার গ্রাম হতে প্রায় ২০ জন পুরুষ এসে রানদা, দা, রট দিয়ে ঘরের দরজা ভেঙ্গে মালামাল নিয়ে যায়, এর মধ্য স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা সহ ছিনিয়ে নিয়ে যায়। তারা আরও জানান যে, বাড়ী ১জন পুরুষ কে আঘাত করার পর শিশু সহ নারীদের উপর আঘাত করে স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকা মালামাল নিয়ে যায়। এই অবস্থায় আমরা প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করি। পাশাপাশি জান মালের হেফাজত চাই। এই নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। এব্যাপারে ধর্মপাশা থানায় কোন অভিযোগ দাখিল করে নাই বলে জানান ভুক্তভোগীরা। ##
Reporter Name 















