বাংলাদেশ ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধর্মপাশায় অতর্কিত হামলা ও মালামাল লুট  fa fa-square মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক ​মদন (পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ​আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ৭.৩০এর দিকে মদন উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া ওই গ্রামেরই মৃত কুন্ডু মিয়ার ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কয়েক দিন ধরে তিনি তীব্র হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা টানাপোড়েনের কারণে গত প্রায় দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। বুধবার সকালে বাবা আলাই মিয়া তাঁকে খাবার খাওয়ার জন্য ডাকলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবা ছেলেকে ধমক দিলে ছেলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে আলাই মিয়ার ঘাড়ে ও শরীরে এলোপাতাড়ি কোপ দিতে থাকেন । ​আলাই মিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে ইয়াছিনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নিহত আলাই মিয়ার পরিবারের পক্ষ থেকে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে fa fa-square ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক fa fa-square নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন fa fa-square গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে fa fa-square সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের fa fa-square ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, fa fa-square রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ইসলামের প্রথম ঠাকুরগাঁও সফর fa fa-square তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে দেখতে চান এলাকাবাসী fa fa-square জনগণের সঙ্গে ভাঁওতাবাজি-প্রতারণা করেছে সরকার: শফিকুর রহমান

নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ Time View

​পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
‘আমরা গড়বো, যুক্তিতে লড়বো—সত্যে, জ্ঞানে, তত্ত্বে নিজেকে, দেশকে সমৃদ্ধ করবো’—এই বার্তা নিয়ে নেত্রকোণা সরকারি কলেজে আনন্দমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিতর্ক উৎসব–২০২৬’-এর আন্তঃবিভাগীয় ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইংরেজি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
​গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) কলেজের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে এ আয়োজিত হয়। এতে ফাইনাল বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল— “কঠোর আইন নয়, বরং সামাজিক সচেতনতাই অপরাধমুক্ত সমাজ গঠনের একমাত্র চাবিকাঠি।” বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তির সপক্ষে শাণিত যুক্তি, পাল্টা যুক্তি ও বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেন ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিতার্কিকরা।
​অনুষ্ঠানে নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশ এবং সত্য ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিতর্কচর্চার অপরিহার্যতা তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ছড়িয়ে দিতে কলেজের বিতর্ক ক্লাবের কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করার আহ্বান জানান তিনি।
​বিতর্ক শেষে চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বিতার্কিকের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় নেত্রকোণা সরকারি কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানকে বিশেষ কৃতজ্ঞতাপত্র প্রদান করা হয়।
​বিতর্ক উৎসবের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম যুক্তির আলোয় আলোকিত হবে এবং একটি সত্যসন্ধানী, প্রগতিশীল ও যুক্তিবাদী সমাজ গড়ে উঠবে—এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের শিক্ষক ও আয়োজকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধর্মপাশায় অতর্কিত হামলা ও মালামাল লুট 

নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

Update Time : ০১:৩৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬