বাংলাদেশ ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম fa fa-square ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া  fa fa-square ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক fa fa-square গোয়াইনঘাটে বিছনাকান্দি ইউপিতে সেবা পেতে ভোগান্তির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার দেরিতে উপস্থিতি ও কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর fa fa-square ধর্মপাশায় অতর্কিত হামলা ও মালামাল লুট  fa fa-square মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক ​মদন (পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ​আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ৭.৩০এর দিকে মদন উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া ওই গ্রামেরই মৃত কুন্ডু মিয়ার ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কয়েক দিন ধরে তিনি তীব্র হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা টানাপোড়েনের কারণে গত প্রায় দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। বুধবার সকালে বাবা আলাই মিয়া তাঁকে খাবার খাওয়ার জন্য ডাকলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবা ছেলেকে ধমক দিলে ছেলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে আলাই মিয়ার ঘাড়ে ও শরীরে এলোপাতাড়ি কোপ দিতে থাকেন । ​আলাই মিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে ইয়াছিনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নিহত আলাই মিয়ার পরিবারের পক্ষ থেকে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে fa fa-square ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক fa fa-square নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন fa fa-square গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে

জলুরমুখ বাজারে সামাজিক সচেতনতা ও গণসমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:১৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

নিজস্ব প্রতিবেদক:
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি, সামাজিক অবক্ষয় রোধ এবং শিক্ষা ও সামাজিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ‘সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে সামাজিক সচেতনতা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি জলুরমুখ বাজারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন এনামুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতিউর রহমান, সিনিয়র শিক্ষক, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, চেয়ারম্যান, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদ; মো. আব্দুর রউফ, সভাপতি, পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়; মানিক মিয়া, প্রশাসনিক শাখায় কর্মরত, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ; আলাউর রাহমান, সিনিয়র শিক্ষক, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়; জসিম উদ্দিন, সহকারী শিক্ষক, রুস্তমপুর উচ্চ বিদ্যালয়; ইসমাইল আলী, অফিসার, ইসলামিক ফাউন্ডেশন; শাহাবউদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, জৈন্তাপুর উপজেলা এবং ব্যবসায়ী জগন্নাথ বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া ফয়জুর রহমান, হুসেন আহমদ, আবিদুর রহমান ও এম.সি. কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এলাকায় শিক্ষা, সামাজিক সচেতনতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, “মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি”— এই প্রত্যয়কে সামনে রেখে একটি সচেতন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাবেশে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বক্তব্যের মাধ্যমে উপস্থিত জনসাধারণকে সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

জলুরমুখ বাজারে সামাজিক সচেতনতা ও গণসমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৮:১৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬