বাংলাদেশ ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম fa fa-square ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া  fa fa-square ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক fa fa-square গোয়াইনঘাটে বিছনাকান্দি ইউপিতে সেবা পেতে ভোগান্তির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার দেরিতে উপস্থিতি ও কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর fa fa-square ধর্মপাশায় অতর্কিত হামলা ও মালামাল লুট  fa fa-square মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক ​মদন (পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ​আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ৭.৩০এর দিকে মদন উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া ওই গ্রামেরই মৃত কুন্ডু মিয়ার ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কয়েক দিন ধরে তিনি তীব্র হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা টানাপোড়েনের কারণে গত প্রায় দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। বুধবার সকালে বাবা আলাই মিয়া তাঁকে খাবার খাওয়ার জন্য ডাকলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবা ছেলেকে ধমক দিলে ছেলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে আলাই মিয়ার ঘাড়ে ও শরীরে এলোপাতাড়ি কোপ দিতে থাকেন । ​আলাই মিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে ইয়াছিনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নিহত আলাই মিয়ার পরিবারের পক্ষ থেকে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে fa fa-square ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক fa fa-square নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন fa fa-square গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৭৩ Time View

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগের সকল বিভাগীয় দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে আজ ২৪ শে আগস্ট সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সিনিয়র সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ-এর সঞ্চালনায় ময়ময়সিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগের অন্তর্গত চার জেলা প্রশাসক, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ৯৮.৪০% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। হাম প্রতিরোধে ক্যাম্পেইন এর মাধ্যমে টিকাদান কার্যক্রম গত ২০ মে ২০২৬ শেষ হয়েছে। তবে রুটিন ইপিআই এর মাধ্যমে হামের টিকাদান কার্যক্রম অব্যাহত আছে এবং যে সকল এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি সেখানে মপ আপ ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান আছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, আমন মৌসুমে বীজের সরবরাহ নিশ্চিত করতে জেলা উপজেলায় প্রয়োজনীয় নির্দেশনাসহ মনিটরিং জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ কর হয়েছে এবং বীজের কোন সংকট হয়নি। ফসল উৎপাদনে বিভিন্ন ধরনের জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্ট এর প্রচুর প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে এবং ভার্মি কম্পোস্ট তৈরি করে মাঠ পর্যায়ে বিভিন্ন ফসলে ব্যবহারসহ উদ্যোক্তা তৈরি কার্যক্রম চলমান আছে। জৈব বালাইনাশক ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ব্যাপক প্রচার অব্যাহত আছে।
এছাড়াও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ এবং শিল্প কারখানার বর্জ্য যেন রাস্তায় না ফেলতে পারে সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলেন, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ২১,০৮৪টি, চলমান রয়েছে ২৫০টি। নেত্রকোনা জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ১৩,০৮৫টি, চলমান রয়েছে ৯১১টি। জামালপুর জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ৩,৩১১টি, চলমান রয়েছে ২৯০টি। শেরপুর জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ৭,৪৮০টি।
দরিদ্র জনগণের জন্য সাশ্রয় মূল্যে টিসিবির কার্যক্রম অব্যাহত রয়েছে। মৎস্য অধিদপ্তরের ভেজাল মৎস্য খাবার সরবরাহ ও নিষিদ্ধ মাছ উৎপাদন ও সরবরাহ রোধ করতে জুন-জুলাই ২০২৬ মাসে মোট ২০টি খাদ্য ও পোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের নিরবচ্ছিন্ন বিদুৎ সরবরাহের লক্ষ্যে পিডিবি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে রেশিও অনুসারে লোড ম্যানেজমেন্ট সুষ্ঠুভাবে সমন্বয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সার্বিক কার্যক্রম আলোচনা হয়।
সভাপতি বলেন, সরকারের সফটওয়্যার ও ডাটাবেজভিত্তিক যেসব কার্যক্রম রয়েছে, সেগুলোতেও সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কাজগুলো যেন নির্ধারিত সময়ে এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে জনগণের প্রত্যাশা পূরণ করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

Update Time : ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬