বাংলাদেশ ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক fa fa-square গোয়াইনঘাটে বিছনাকান্দি ইউপিতে সেবা পেতে ভোগান্তির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার দেরিতে উপস্থিতি ও কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর fa fa-square ধর্মপাশায় অতর্কিত হামলা ও মালামাল লুট  fa fa-square মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক ​মদন (পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ​আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ৭.৩০এর দিকে মদন উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া ওই গ্রামেরই মৃত কুন্ডু মিয়ার ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কয়েক দিন ধরে তিনি তীব্র হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা টানাপোড়েনের কারণে গত প্রায় দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। বুধবার সকালে বাবা আলাই মিয়া তাঁকে খাবার খাওয়ার জন্য ডাকলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবা ছেলেকে ধমক দিলে ছেলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে আলাই মিয়ার ঘাড়ে ও শরীরে এলোপাতাড়ি কোপ দিতে থাকেন । ​আলাই মিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে ইয়াছিনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নিহত আলাই মিয়ার পরিবারের পক্ষ থেকে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে fa fa-square ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক fa fa-square নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন fa fa-square গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে fa fa-square সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের fa fa-square ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, fa fa-square রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ইসলামের প্রথম ঠাকুরগাঁও সফর

নেত্রকোণায় ব্যতিক্রমী বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে মেধা শাণিত করলো ১০ উপজেলার ১২০ শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৬৭ Time View

​পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

শুধুমাত্র পরীক্ষার ভালো ফলাফলেই সীমাবদ্ধ নয়; যুক্তি, বিশ্লেষণ ও নেতৃত্বের দক্ষতায় শিক্ষার্থীদের সমৃদ্ধ করে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। জেলা প্রশাসকের পূর্ব নির্ধারিত এই উদ্যোগে জেলার ১০টি উপজেলার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক বিতর্ক কর্মশালা। এতে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী ও ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।আজ ২২ আগস্ট শনিবার
​সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘যুক্তির মঞ্চে শাণিত হোক মেধা’ প্রতিপাদ্যে এই কর্মশালার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
​কর্মশালায় শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, তথ্য-উপাত্তের ভিত্তিতে বক্তব্য উপস্থাপন, ভিন্নমতকে শ্রদ্ধা করা এবং আত্মবিশ্বাসের সাথে নিজস্ব মতামত প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসাথে বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীল চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
​আয়োজনের বিশেষত্ব ও তাৎপর্য
জেলার ১০টি উপজেলার প্রান্তিক শিক্ষার্থীদের জেলা শহরের শিক্ষার্থীদের সাথে একই মঞ্চে নিয়ে আসাই ছিল এ আয়োজনের প্রধান বিশেষত্ব। এর মাধ্যমে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরাও নিজেদের মেধা, চিন্তা ও যুক্তি প্রকাশের সুযোগ পেয়েছেন। পাশাপাশি ৩০ জন শিক্ষককে এতে সম্পৃক্ত করায় নিজ নিজ বিদ্যালয় পর্যায়ে বিতর্কচর্চাকে আরও বিস্তৃত করার একটি স্থায়ী সম্ভাবনা তৈরি হয়েছে।
​বিশেষজ্ঞদের দিকনির্দেশনা
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিষয়ভিত্তিক আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন:
​ড. মোহাম্মদ তানভীর কায়সার – সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়
​দেবাশীষ রঞ্জন সরকার – সিনিয়র নিউজ প্রেজেন্টার, যমুনা টেলিভিশন
​মাহফুজা মাহবুব – লেকচারার, বাংলা বিভাগ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
​নাজমুল কবীর সরকার – সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, আবু আব্বাস ডিগ্রি কলেজ
​আলোচকরা বলেন, “বিতর্ক কেবল কোনো প্রতিযোগিতার বিষয় নয়; এটি শিক্ষার্থীদের যেকোনো বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ, যুক্তির যথার্থতা যাচাই, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং ভিন্নমতকে সম্মান জানানোর মানসিকতা তৈরি করে। যা পরবর্তীতে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।”
​জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রমের পাশাপাশি তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে ধারাবাহিকভাবে গুরুত্ব দিয়ে আসছেন। তার এই পদক্ষেপকে জেলার শিক্ষাক্ষেত্রে একটি সময়োপযোগী ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক

নেত্রকোণায় ব্যতিক্রমী বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে মেধা শাণিত করলো ১০ উপজেলার ১২০ শিক্ষার্থী

Update Time : ০৭:৪৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬