বাংলাদেশ ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম fa fa-square ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া  fa fa-square ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক fa fa-square গোয়াইনঘাটে বিছনাকান্দি ইউপিতে সেবা পেতে ভোগান্তির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার দেরিতে উপস্থিতি ও কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর fa fa-square ধর্মপাশায় অতর্কিত হামলা ও মালামাল লুট  fa fa-square মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক ​মদন (পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ​আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ৭.৩০এর দিকে মদন উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া ওই গ্রামেরই মৃত কুন্ডু মিয়ার ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কয়েক দিন ধরে তিনি তীব্র হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা টানাপোড়েনের কারণে গত প্রায় দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। বুধবার সকালে বাবা আলাই মিয়া তাঁকে খাবার খাওয়ার জন্য ডাকলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবা ছেলেকে ধমক দিলে ছেলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে আলাই মিয়ার ঘাড়ে ও শরীরে এলোপাতাড়ি কোপ দিতে থাকেন । ​আলাই মিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে ইয়াছিনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নিহত আলাই মিয়ার পরিবারের পক্ষ থেকে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে fa fa-square ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক fa fa-square নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন fa fa-square গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে

দীর্ঘ দেড় যুগ পর রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ১২:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৬০ Time View

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের রূপগঞ্জ প্রতিনিধি মো. হানিফ মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির রাসেল মাহমুদ।
দীর্ঘ সময় পর নির্বাচন ও নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রূপগঞ্জের সাংবাদিকদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য, কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
জানা যায়, সর্বশেষ ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর রূপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটি গঠিত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১৮ বছর প্রেসক্লাবে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নবনির্বাচিত সভাপতি ছাত্তার আলী সোহেল বলেন, দীর্ঘদিন পর রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। রূপগঞ্জের মানুষের কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. হানিফ মোল্লা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রেসক্লাবকে একটি কার্যকর ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা করা হবে।
সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ বলেন, নতুন কমিটির মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে রূপগঞ্জের সাংবাদিকতার পরিবেশকে আরও শক্তিশালী করার চেষ্টা থাকবে।
সাংবাদিকরা আশা করছেন, দীর্ঘদিন পর গঠিত নতুন কমিটির মাধ্যমে রূপগঞ্জ প্রেসক্লাব আবারও সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

দীর্ঘ দেড় যুগ পর রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

Update Time : ১২:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬