বাংলাদেশ ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক fa fa-square গোয়াইনঘাটে বিছনাকান্দি ইউপিতে সেবা পেতে ভোগান্তির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার দেরিতে উপস্থিতি ও কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর fa fa-square ধর্মপাশায় অতর্কিত হামলা ও মালামাল লুট  fa fa-square মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক ​মদন (পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ​আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ৭.৩০এর দিকে মদন উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া ওই গ্রামেরই মৃত কুন্ডু মিয়ার ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কয়েক দিন ধরে তিনি তীব্র হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা টানাপোড়েনের কারণে গত প্রায় দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। বুধবার সকালে বাবা আলাই মিয়া তাঁকে খাবার খাওয়ার জন্য ডাকলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবা ছেলেকে ধমক দিলে ছেলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে আলাই মিয়ার ঘাড়ে ও শরীরে এলোপাতাড়ি কোপ দিতে থাকেন । ​আলাই মিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে ইয়াছিনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নিহত আলাই মিয়ার পরিবারের পক্ষ থেকে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে fa fa-square ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক fa fa-square নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন fa fa-square গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে fa fa-square সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের fa fa-square ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, fa fa-square রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ইসলামের প্রথম ঠাকুরগাঁও সফর

বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:২১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৯৫ Time View

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোণার বারহাট্টা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টায় ফিল্ড ভিজিটে আসা বাকৃবির ৩২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় ​বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন:
​ড. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
​মোঃ কামরুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা, বারহাট্টা উপজেলা
​শামস্ উদ্দিন আহমেদ বাবুল, সভাপতি, বারহাট্টা প্রেসক্লাব
​ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা উপজেলা প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ
​আনিসুল আলম শামীম, বারহাট্টা উপজেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক
​আমিনুল ইসলাম খান রেজভী, বারহাট্টা উপজেলা প্রতিনিধি, ডেইলি মিরর
​মুখলেছুর রহমান হীরা, যুগ্ম সম্পাদক (বারহাট্টা প্রেসক্লাব) ও উপজেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ
​আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য, বারহাট্টা প্রেসক্লাব
​মতবিনিময় সভায় আগত শিক্ষার্থীরা কৃষি ও মৎস্য নির্ভর বারহাট্টা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের কাছ থেকে বিস্তারিত ধারণা নেন।
​দীর্ঘ আলোচনা শেষে বাকৃবির সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা জানান, এই মতবিনিময় ও ফিল্ড ভিজিট শিক্ষার্থীদের কোর্স মূল্যায়নের একটি অংশ, যার ওপর ২০ নম্বর বরাদ্দ রয়েছে। চমৎকার সভা আয়োজনের জন্য প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “বারহাট্টা একটি কৃষিভিত্তিক এলাকা এবং এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। ভবিষ্যতে এই এলাকার প্রতি আমাদের সার্বিক সহযোগিতা বজায় থাকবে।”
​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, “বারহাট্টা মৎস্য ও কৃষিখাতে অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা। এখানে কাজ করার বিপুল সুযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি শিক্ষার্থীরাও ভবিষ্যতে তাদের অর্জিত জ্ঞান দিয়ে এই উপজেলার কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।”
​সমাপনী বক্তব্যে বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং কর্মজীবনে যেখানেই থাকুক না কেন, বারহাট্টা উপজেলা ও বারহাট্টা প্রেসক্লাবকে স্মরণে রাখার আহ্বান জানান।
​সভায় বারহাট্টা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক

বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০২:২১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬