বাংলাদেশ ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম fa fa-square ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া  fa fa-square ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক fa fa-square গোয়াইনঘাটে বিছনাকান্দি ইউপিতে সেবা পেতে ভোগান্তির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার দেরিতে উপস্থিতি ও কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর fa fa-square ধর্মপাশায় অতর্কিত হামলা ও মালামাল লুট  fa fa-square মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক ​মদন (পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ​আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ৭.৩০এর দিকে মদন উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া ওই গ্রামেরই মৃত কুন্ডু মিয়ার ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কয়েক দিন ধরে তিনি তীব্র হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা টানাপোড়েনের কারণে গত প্রায় দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। বুধবার সকালে বাবা আলাই মিয়া তাঁকে খাবার খাওয়ার জন্য ডাকলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবা ছেলেকে ধমক দিলে ছেলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে আলাই মিয়ার ঘাড়ে ও শরীরে এলোপাতাড়ি কোপ দিতে থাকেন । ​আলাই মিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে ইয়াছিনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নিহত আলাই মিয়ার পরিবারের পক্ষ থেকে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে fa fa-square ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক fa fa-square নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন fa fa-square গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে

রূপগঞ্জে মাদ্রাসা ছাত্রের পানিতে ডুবে মৃত্যু, হামলা-ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫৮ Time View

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া এতিমখানার ১০ বছর বয়সী শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক পানিতে ডুবে মারা গেছে। গত ১৫ আগস্ট বিকেলে গোলাকান্দাইল নতুন বাজারের ৫ নম্বর ক্যানালে খেলাধুলা শেষে অজু ও গোসলের সময় এ দুর্ঘটনা ঘটে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য, ১৫ আগস্ট সারাদিন বিদ্যুৎ থাকবে না—এমন ঘোষণা থাকায় শিক্ষার্থীদের অনুরোধে সেদিন তাদের খেলাধুলার জন্য গোলাকান্দাইল নতুন বাজারের ৫ নম্বর ক্যানালে নেওয়া হয়। সেখানে ২৪ শিক্ষার্থীর সঙ্গে তিনজন শিক্ষক ছিলেন। একপর্যায়ে ওমর ফারুক ও আব্দুর রহমান শিক্ষকদের অজান্তে পানিতে নেমে যায়। আব্দুর রহমানকে জীবিত উদ্ধার করা হলেও ওমর ফারুক নিখোঁজ থাকে। পরে ৯৯৯-এ খবর দেওয়া হলে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত ওমর ফারুক তারাবো পৌরসভার তেতলাব/খালপার এলাকার মোহাম্মদ সবুজ মিয়া ও মোছাম্মদ ফারজানা বেগমের ছেলে। প্রায় দুই বছর ধরে সে ওই মাদ্রাসায় পড়াশোনা করছিল। পরিবারের পক্ষ থেকে তাকে মেধাবী শিক্ষার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের ফলাফলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তদন্ত-সংশ্লিষ্ট এসআই ওয়াসিম মন্ডল জানিয়েছেন। মামলার নম্বর ১৬/২৬, তারিখ ১৬ আগস্ট ২০২৬। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করেছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এবং সাবেক পরিচালককে মামলায় আসামি করার বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলেও জানান। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বর্তমান পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ রমজান বিন আজিজ জানান, তিনি প্রায় দেড় মাস আগে মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নেন। তাঁর দাবি, ওমর ফারুকের মৃত্যুর পর মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এবং এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

মাদ্রাসার সাবেক পরিচালক হাফেজ ক্বারী মাওলানা মো. তাজুল ইসলাম জানান, তিনি বর্তমানে মাদ্রাসার সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট নন। তাঁর বক্তব্য অনুযায়ী, গত ২৮ জুন তিনি পরিচালনার দায়িত্ব বর্তমান পরিচালক রমজান বিন আজিজের কাছে হস্তান্তর করেন। ফলে ঘটনার সময় মাদ্রাসার পরিচালনার দায়িত্ব তাঁর কাছে ছিল না।

ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় পরিবার শোকাহত। মৃত্যুর প্রকৃত কারণ এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া হামলা-ভাঙচুরের অভিযোগ—উভয় বিষয়েই তদন্ত, প্রমাণ ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে প্রকৃত ঘটনা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

রূপগঞ্জে মাদ্রাসা ছাত্রের পানিতে ডুবে মৃত্যু, হামলা-ভাঙচুরের অভিযোগ

Update Time : ০৮:০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬