
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর উদ্যোগে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগীতায় মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ মঙ্গলবার ২৩ জুন দিন ব্যাপী স্বরুপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ নিজাম উদ্দিন জালালী এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা একাডেমির সুপারভাইজার মাধ্যমিক অরুপ রায়, স্বরুপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দুর রহমান, উপজেলা সাবেক ইউ আর সি হারুনুর রশিদ চৌধুরী, মোঃ মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, জগন্নাথপুর জহিরস, ইনস্টিটিউট এর পরিচালক
মাওঃ জহিরুল ইসলাম জহির, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সমছু মিয়া সজল,উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন,মাষ্টার আনোয়ার হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির,ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। অভাব নয় সীমাহীন লোভই দুর্নিতীর প্রদান কারণ।উক্ত বিষয়ে পক্ষ ও বিপক্ষদলে বিভক্ত হয়ে
প্রতিযোগীতায় অংশ গ্রহণ করা ছাত্র ছাত্রীগণ বিতর্ক মূ্লক বক্তব্য প্রদান করেন।অংশ নেওয়া বিদ্যালয় গুলোর মধ্যে ছিল সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়, আটপাড়া উচ্চ বিদ্যালয়, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় শ্রীরামসি উচ্চ বিদ্যালয়, নয়াবন্দর উচ্চ বিদ্যালয়, ষড়পল্লী উচ্চ বিদ্যালয়, চিলাউড়া উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুস ছোবহান উচ্চ বিদ্যালয়, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়, ইসহাকপুর উচ্চ বিদ্যালয়, স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ছাত্র ছাত্রী, শিক্ষকবৃন্দ ও সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন। এবং অংশ গ্রহণ কারী বিদ্যালয় গুলো কে ক্রেস্ট প্রদান করা হয়।
Reporter Name 


















