বাংলাদেশ ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি fa fa-square ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল  fa fa-square গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত ও ইসিএ ভুক্ত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ fa fa-square খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু fa fa-square ট্রলারের ইঞ্জিনে বোরকা-চুল পেঁচিয়ে বরযাত্রী নারীর মর্মান্তিক মৃত্যু: fa fa-square আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল fa fa-square রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম fa fa-square ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া  fa fa-square ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৯৩ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মাদককে রুখে দাও, ভবিষ্যৎকে বাঁচাও—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট, সিলেট-এর নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ ঘটিকায় গোয়াইনঘাট প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ফাহিম মোনায়েম-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং সামাজিক সংগঠন, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। মাদকবিরোধী ঐক্য পরিষদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক হাফেজ এহসান উল্লাহ (পাভেল), মুখপাত্র মাহদী হাসান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল, শামসুল ইসলাম নয়ন, গফুর আল মামুন,নোমান আহমদ যুগ্ম সদস্য সচিব উসমান বিন মামুন, এনাম উদ্দিন, তাজ উদ্দিন শিহাব; সংগঠক রুমান আহমদ, ফয়জুর রহমান, মাহবুবুর রহমান, মেহেদী হাসান সালমান, কাওছার রহমান, জাবের আহমেদ, আবু সুফিয়ান, ফজলুর রহমান নাবিল এবং সদস্য মারুফ আহমদ, মামুনুর রশীদ, মিসবা ইসলাম আল আমিন, আমির হামজাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা এবং ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬