বাংলাদেশ ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল  fa fa-square গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত ও ইসিএ ভুক্ত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ fa fa-square খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু fa fa-square ট্রলারের ইঞ্জিনে বোরকা-চুল পেঁচিয়ে বরযাত্রী নারীর মর্মান্তিক মৃত্যু: fa fa-square আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল fa fa-square রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম fa fa-square ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া  fa fa-square ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক fa fa-square গোয়াইনঘাটে বিছনাকান্দি ইউপিতে সেবা পেতে ভোগান্তির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার দেরিতে উপস্থিতি ও কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

ট্রলারের ইঞ্জিনে বোরকা-চুল পেঁচিয়ে বরযাত্রী নারীর মর্মান্তিক মৃত্যু:

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ Time View

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার মদন উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রী হয়ে বাড়ি ফেরার পথে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় রিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চলন্ত ট্রলারের ডিজেল চালিত জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে বোরকা ও চুল পেঁচিয়ে গিয়ে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।গত১১ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলার ঘাটে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার ভোলা জেলা সদরের মো. শামীমের স্ত্রী। তিনি মদনে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত্তার মিয়ার ছেলে সুজ্জামানের (৩০) সঙ্গে মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার মেয়ে মোছা. তামান্নার বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বর-কনেকে নিয়ে বরযাত্রীর দল ট্রলারযোগে ফিরে মদন দেওয়ান বাজার ঘাটে পৌঁছায়। যাত্রীরা ট্রলার থেকে নামার সময় হঠাৎ ট্রলারে থাকা ডিজেল চালিত জেনারেটরের ইঞ্জিনের সাথে রিনা আক্তারের বোরকা ও চুল পেঁচিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন।
​দুর্ঘটনার পর পরই উপস্থিত স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
​আনন্দমুখর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল 

ট্রলারের ইঞ্জিনে বোরকা-চুল পেঁচিয়ে বরযাত্রী নারীর মর্মান্তিক মৃত্যু:

Update Time : ০৩:০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬