বাংলাদেশ ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান fa fa-square মধ্য জাফলংয়ে তাঁতী দলের কমিটি গঠন: ইমু সভাপতি-বিল্লাল সম্পাদক ও সুহিন সাংগঠনিক fa fa-square সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি fa fa-square হাদারপার বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প বা ফাঁড়ির দাবি: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ হ্রাসের প্রত্যাশা

গোয়াইনঘাটে পার্টনার কংগ্রেস-২০২৬: আধুনিক কৃষি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৬৭ Time View

ডেস্ক রিপোর্ট  :

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের লক্ষ্যে পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপ-পরিচালক মো. শামসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক উত্তম কুমার রায় এবং রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব।

প্রধান অতিথির বক্তব্যে মো. শামসুজ্জামান বলেন, পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, আধুনিক সেচ প্রযুক্তি, উত্তম কৃষি চর্চা, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি বলেন, ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, টেকসই ভ্যালুচেইন গড়ে তোলা এবং পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজি চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জমির উপযোগিতা অনুযায়ী চাষাবাদ নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি, অপচয় হ্রাস এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে। পাশাপাশি গোয়াইনঘাটের পতিত জমি চাষাবাদের আওতায় এনে কৃষি উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান তিনি। কৃষি সহায়তা ও সরকারি সুযোগ-সুবিধা যেন স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। শেষপর্বে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষি উন্নয়ন পরিকল্পনা এবং কৃষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন

গোয়াইনঘাটে পার্টনার কংগ্রেস-২০২৬: আধুনিক কৃষি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ

Update Time : ০৬:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬