
পলাশ পাল, জেলা প্রতিনিধি:
নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রামের ঘটনা স্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহফুল (৩৫)নেত্রকোনা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া( পশ্চিম পাড়া) গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
ভিকটিমের মা জানান,গত ২৫/৭/২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ এর দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ রোববার ভোর ৫টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে মাহফুলের ঘরের দরজা খোলা দেখে ভিতর প্রবেশ করে, বিছানায় রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন তিনি। পরে তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছান এবং তথ্য অনুসন্ধান শুরু করেন। স্থানীয় সূত্রে, জানা যায় যে, প্রতিবেশী শফিকুল ইসলাম (৪০) পিতা- সুরুজ আলী মাতা- সমলা আক্তার সাং দুআনী দুধকুড়া এর সহিত জমিসংক্রান্ত বিগত দীর্ঘদিনে যাবৎ বিরোধ চলছিল। হয়তো এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। তবে এ ব্যাপারে
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে। লাশ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Reporter Name 

















