এয়ারপোর্ট থানার অভিযানে ২৫ বোতল ফেয়ারডাইল সিরাপসহ গ্রেফতার ১
-
Reporter Name
-
Update Time :
১১:৩০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
-
১৩২
Time View

-
স্টাফ রিপোর্টার, সিলেট:
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৫ বোতল ফেয়ারডাইল (FAIRDYL) সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে এসআই (নিঃ) মোহাম্মদ বাবুল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট টিলা এলাকায় একটি অস্থায়ী চা দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ২৫ বোতল Codeine Phosphate & Chlorpheniramine Maleate সমৃদ্ধ ফেয়ারডাইল সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রুবেল চৌধুরী (২৮)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার বাসিন্দা। বর্তমানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মাধবপুর মাদ্রাসা রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-০৪, তারিখ ০৩/০৩/২০২৬ খ্রি. দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ)/৩৮ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Tag :