বাংলাদেশ ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৮৬ Time View

**সিলেট প্রতিনিধি:

সিলেট সদর উপজেলার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজারে মাদকবিরোধী এক র‍্যালি শেষে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম তানিমের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গত ১৪ জুলাই বিকেল আনুমানিক ৪ ঘটিকায় এ ঘটনা ঘটে। এতে তানিম গুরুতর আহত হন এবং তার পায়ের রগ কেটে যায় বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন মাদকবিরোধী কর্মসূচি শেষ করার পরপরই সালাম ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তানিমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার পায়ে মারাত্মক আঘাত লাগে এবং পায়ের রগ কেটে যায়। প্রত্যক্ষদর্শী ও আহত তানিমের দাবি, হামলাকারীরা এ সময় তার গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং বলে, *“মাদক নিয়ে কথা বলেছ, জানে মেরে ফেলব।”*
হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তানিমকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় এক্স-রে ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে সফলভাবে তার পায়ে অপারেশন সম্পন্ন হয়।
এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে গত ১৯ জুলাই আহত আরিফুল ইসলাম তানিম বাদী হয়ে শাহপরান (র:) থানায় একটি মামলা দায়ের করেন।
তবে মামলা দায়েরের এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী তানিম। তার অভিযোগ, মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা (এসআই) জাহাঙ্গীর সাত দিন অতিবাহিত হলেও কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করেননি। এ বিষয়ে তানিম তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ‘ব্যস্ততা’র অজুহাত দেখিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে কথা বলার পরামর্শ দেন। পরবর্তীতে ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন বলে জানান তানিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ

Update Time : ১০:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬