বাংলাদেশ ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়

মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়

  • Reporter Name
  • Update Time : ০২:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫১ Time View

মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করা মধ্যনগরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিয়েছেন।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের এই বীর মুক্তিযোদ্ধা শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর ২ মাস ২২ দিন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কার্তিকপুর বড়ইবাড়ী সামাজিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এবং মধ্যনগর থানার পুলিশের সাত সদস্যের একটি চৌকস দল এ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এই বীর সেনানীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গার্ড অব অনার শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্র তাঁর গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানিয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তাঁর মৃত্যুতে কার্তিকপুরসহ মধ্যনগর উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মধ্যনগরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়

Update Time : ০২:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬