বাংলাদেশ ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক fa fa-square গোয়াইনঘাটে বিছনাকান্দি ইউপিতে সেবা পেতে ভোগান্তির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার দেরিতে উপস্থিতি ও কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর fa fa-square ধর্মপাশায় অতর্কিত হামলা ও মালামাল লুট  fa fa-square মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক ​মদন (পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ​আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ৭.৩০এর দিকে মদন উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া ওই গ্রামেরই মৃত কুন্ডু মিয়ার ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কয়েক দিন ধরে তিনি তীব্র হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা টানাপোড়েনের কারণে গত প্রায় দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। বুধবার সকালে বাবা আলাই মিয়া তাঁকে খাবার খাওয়ার জন্য ডাকলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবা ছেলেকে ধমক দিলে ছেলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে আলাই মিয়ার ঘাড়ে ও শরীরে এলোপাতাড়ি কোপ দিতে থাকেন । ​আলাই মিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে ইয়াছিনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নিহত আলাই মিয়ার পরিবারের পক্ষ থেকে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে fa fa-square ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক fa fa-square নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন fa fa-square গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে fa fa-square সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের fa fa-square ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, fa fa-square রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ইসলামের প্রথম ঠাকুরগাঁও সফর

ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ,

  • Reporter Name
  • Update Time : ০৬:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ Time View

মোঃ আবুল কালাম,ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মনাই নদীর ওপর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কালিজানা ব্রিজ। সংস্কার ও পুনর্নির্মাণের অভাবে ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুই পাশে নেই প্রয়োজনীয় সংযোগ সড়ক, ফলে স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৫-৯৬ অর্থবছরে মনাই নদীর ওপর কালিজানা ব্রিজটি পুনর্নির্মাণ করা হয়। পরবর্তীতে রেলিং ভেঙে যাওয়া এবং বন্যার পানির চাপে ব্রিজটি একদিকে হেলে পড়ে। দুই পাশের মাটিও সরে যাওয়ায় এটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বর্ষা মৌসুমে ব্রিজের আশপাশ পানিতে তলিয়ে যায়। আর শুকনো মৌসুমে কোথাও কোথাও বাঁশের মই বা সাঁকোর মাধ্যমে স্থানীয়রা ব্রিজটি পারাপারের চেষ্টা করেন। এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের চলাচলে ভোগান্তি আরও বেড়ে যায়।
স্থানীয়দের দাবি, গাবী, সরিষাম, মির্জাপুর, কাকিয়াম, শিংপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের জন্য কালিজানা ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজটি ব্যবহারযোগ্য থাকলে উপজেলা সদরে দ্রুত পৌঁছানো সম্ভব হলেও বর্তমানে বিকল্প পথে অনেক বেশি সময় লাগে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাবে সমস্যার সমাধান হচ্ছে না। তারা দ্রুত একটি নতুন ও টেকসই ব্রিজ নির্মাণের পাশাপাশি সংযোগ সড়ক সংস্কারের দাবি জানান।
এর আগে ২০২৫ সালে ব্রিজটি পুনর্নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধনও করেন। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দিন তখন জানান, ব্রিজটি ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত প্রকল্পের আওতায় তালিকাভুক্ত হয়েছে এবং পুনর্নির্মাণের আশা রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, কালিজানা ব্রিজের দুরবস্থা বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নতুন ব্রিজ নির্মাণ করা হবে। এতে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। এব্যাপারে ধর্মপাশা উপজেলা এলজিডির প্রকৌশলী শাহাবউদ্দিন বলেন, আমরা এই ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজ করার জন্য প্রস্তাব দিয়েছি। অচিরেই ব্রীজের কাজ শুরু হবে আশা।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক

ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ,

Update Time : ০৬:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬