বাংলাদেশ ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল  fa fa-square গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত ও ইসিএ ভুক্ত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ fa fa-square খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু fa fa-square ট্রলারের ইঞ্জিনে বোরকা-চুল পেঁচিয়ে বরযাত্রী নারীর মর্মান্তিক মৃত্যু: fa fa-square আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল fa fa-square রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম fa fa-square ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া  fa fa-square ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক fa fa-square গোয়াইনঘাটে বিছনাকান্দি ইউপিতে সেবা পেতে ভোগান্তির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার দেরিতে উপস্থিতি ও কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণকালে বিছনাকান্দিতে মাদকসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৯২ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের কুপার বাজার ও বিছনাকান্দি পর্যটন স্পটে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা থেকে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে বিছনাকান্দি পর্যটন স্পটে মাদকসহ একজনকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৩৮)। তিনি গোয়াইনঘাট উপজেলার বগাইয়া মুসলিমপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের সচেতন মানুষ এভাবে এগিয়ে এলে মাদক নিয়ন্ত্রণ করা সহজ হবে।

মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাটের আহ্বায়ক ফাহিম মোনায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল, ইকরামুল হক জাবের, যুগ্ম সদস্য সচিব ওসমান, এনাম উদ্দিন, মুখ্য সংগঠক এহসান উল্লাহ, রোমান আহমেদ, ফয়জুর রহমান, মুখ্যপাত্র মাহদি হাসান মাহফুজ, সদস্য আল আমিন, কারী কাউসার, ডালিম আহমদ, ইমরান আহমদ, আবু হানিফ, হাসান মাহমুদ, জাহিদ হাসান, রাজিব আহমদ, রুমান আহমেদ ও মাজেদ আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও এলাকার সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল 

মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণকালে বিছনাকান্দিতে মাদকসহ আটক ১

Update Time : ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬