বাংলাদেশ ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল  fa fa-square গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত ও ইসিএ ভুক্ত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ fa fa-square খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু fa fa-square ট্রলারের ইঞ্জিনে বোরকা-চুল পেঁচিয়ে বরযাত্রী নারীর মর্মান্তিক মৃত্যু: fa fa-square আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল fa fa-square রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম fa fa-square ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া  fa fa-square ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা fa fa-square ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক fa fa-square গোয়াইনঘাটে বিছনাকান্দি ইউপিতে সেবা পেতে ভোগান্তির অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার দেরিতে উপস্থিতি ও কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫৬ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: গোয়াইনঘাট উপজেলায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার রোধ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় সংগঠনের একটি প্রতিনিধিদল গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জের (ওসি) নিকট স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার, মাদক ব্যবসা ও সেবনের ফলে যুবসমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, সীমান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, কিশোর গ্যাং ও মাদকচক্র দমন, সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ ১১ দফা দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েম, সদস্য সচিব সাকিব আহমেদ, মুখপাত্র মাহদি হাসান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল ও শামসুল ইসলাম নয়ন, যুগ্ম সদস্য সচিব উসমান বিন মামুন ও সুলতান আহমেদ, সংগঠক মেহেদি হাসান সালমান, সদস্য ফজলুর রহমান নাবিল এবং সাধারণ সদস্য গুলজার আহমেদ, জিসান আহমেদ ও সালমান আহমেদ।

এ সময় প্রতিনিধিরা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা অতীতের ন্যায় ভবিষ্যতেও মাদক নির্মূলে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল 

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

Update Time : ০৭:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬