বাংলাদেশ ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান fa fa-square মধ্য জাফলংয়ে তাঁতী দলের কমিটি গঠন: ইমু সভাপতি-বিল্লাল সম্পাদক ও সুহিন সাংগঠনিক fa fa-square সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি fa fa-square হাদারপার বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প বা ফাঁড়ির দাবি: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ হ্রাসের প্রত্যাশা

ভিত্রিখেলে যুবসমাজের অভিযানে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী, পুলিশের হাতে সোপর্দ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১১৫ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামে সচেতন যুবসমাজের পরিচালিত মাদকবিরোধী অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৩ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত এ অভিযানে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আনহার নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় এক বছর ধরে ভিত্রিখেল গ্রামে ইয়াবা ও গাঁজার অবাধ বেচাকেনা চলছিল। এ ঘটনায় স্থানীয় সচেতন যুবসমাজ নিয়মিত নজরদারি চালিয়ে আসছিল। গত এক মাসে পৃথক অভিযানে কয়েকজন মাদকসেবীকে আটক করা হলে তারা জিজ্ঞাসাবাদে জানান, তারা আনহারের কাছ থেকেই ইয়াবা ও গাঁজা সংগ্রহ করতেন।
এরপর যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়। অভিযানের একপর্যায়ে শনিবার সন্ধ্যায় আনহারকে ৩ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোয়াইনঘাট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তকে সামাজিক বিচারের আওতায় আনতে একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। বরং তাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলেও তারা দাবি করেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন যুবসমাজের সদস্যরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। তারা আটক ব্যক্তির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, এই প্রতিবেদনের তথ্য স্থানীয় সচেতন যুবসমাজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন

ভিত্রিখেলে যুবসমাজের অভিযানে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী, পুলিশের হাতে সোপর্দ

Update Time : ০১:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬