বাংলাদেশ ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

পশ্চিম হাদারপারের লালটেকির ভাঙায় নদী পারাপারের জন্য নৌকা উপহার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার পদপ্রার্থী মাস্টার বদরুজজামান

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩২ Time View

সুলেমান সিদ্দিকী :গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পশ্চিম হাদারপার, পাতলী কোনা, রায়গড় এলাকার লালটেকির ভাঙায় নদী পারাপারের দীর্ঘদিনের দুর্ভোগ এলাকায় একটি নৌকা উপহার দিয়েছেন ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাস্টার বদরুজজামান।
দীর্ঘদিন ধরে এই নদী পার হতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষকসহ স্থানীয় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে নিরাপদে পারাপার করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এলাকাবাসীর এই ভোগান্তির কথা বিবেচনা করে নিজ উদ্যোগে একটি নৌকা উপহার দেন মাস্টার বদরুজজামান।
নৌকাটি পেয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, এই নৌকা তাদের দৈনন্দিন চলাচল অনেক সহজ করবে এবং শিক্ষার্থীরা এখন আগের তুলনায় নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।
এলাকার সর্বস্তরের জনগণ ও স্থানীয় নেতৃবৃন্দ এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে মাস্টার বদরুজজামানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্থানীয়দের মতে, জনদুর্ভোগ নিরসনে এমন উদ্যোগ সমাজের অন্যান্য জনপ্রতিনিধি ও সমাজসেবীদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

পশ্চিম হাদারপারের লালটেকির ভাঙায় নদী পারাপারের জন্য নৌকা উপহার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার পদপ্রার্থী মাস্টার বদরুজজামান

Update Time : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬