বাংলাদেশ ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৮৫ Time View

মারুফ আহমদ স্টাফ রিপোর্টার , গোয়াইনঘাট:

টানা মুষলধারে বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার বেশ কয়েকটি এলাকার বসতবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমিতে পানি প্রবেশ করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতির আরও অবনতি হলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

হঠাৎ ভারী বর্ষণ ও উজানের ঢলে উপজেলার জাফলং, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, মধ্য জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, লেঙ্গুরা, তুয়াকুল ও নন্দিরগাও ও সদর ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেক এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

কৃষকরা জানান, হাওর ও নিম্নাঞ্চলের আমন ধানের বীজতলা এবং বিভিন্ন সবজি ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া গবাদিপশু ও গৃহস্থালির সামগ্রী নিয়ে বিপাকে পড়েছেন অনেক পরিবার।

এলাকাবাসীর দাবি, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে স্বল্প সময়ের মধ্যেই বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, প্রতি বছর বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে গোয়াইনঘাট উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে। চলতি মৌসুমেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা

Update Time : ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬