বাংলাদেশ ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিস: জরাজীর্ণ পরিবেশে সেবা, প্রশ্নের মুখে সরকারি কার্যালয়ের অবস্থা

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৮২ Time View

সুলেমান সিদ্দিকী :গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের বর্তমান চিত্র দেখে সহজে বোঝার উপায় নেই যে এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস। অফিসের চারপাশে ময়লা-আবর্জনা, অপরিষ্কার পরিবেশ, ভাঙাচোরা অবকাঠামো এবং দীর্ঘদিনের অবহেলার চিহ্ন স্পষ্টভাবে দৃশ্যমান। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত মানুষ ভূমি ও দলিল সংক্রান্ত সেবা নিতে এই অফিসে আসলেও পরিবেশের কোনো উন্নয়ন হয়নি।

সরেজমিনে দেখা যায়, অফিস ভবনের প্রবেশপথ ও আশপাশে অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। টিনশেড ও পুরনো স্থাপনার কারণে অফিসটি অনেকটা পরিত্যক্ত ভবনের মতো মনে হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং কাদামাটির কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়।

স্থানীয় সেবাগ্রহীতাদের দাবি, জমি রেজিস্ট্রি, দলিল নিবন্ধন, নকল উত্তোলনসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও অফিসের অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ে না। তারা দ্রুত অফিস ভবনের সংস্কার, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং আধুনিক সেবা পরিবেশ গড়ে তোলার দাবি জানান।

উল্লেখ্য, গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে অতীতেও অনিয়ম, দুর্নীতি ও সেবার মান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে অফিসের কার্যক্রম নিয়ে অভিযোগ ও জনভোগান্তির বিষয় উঠে এসেছে।

এলাকাবাসীর প্রশ্ন, যেখানে প্রতিদিন সরকারি রাজস্ব আদায় হচ্ছে, সেখানে কেন একটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস বছরের পর বছর জরাজীর্ণ ও অপরিচ্ছন্ন অবস্থায় থাকবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে অফিসের পরিবেশ উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিস: জরাজীর্ণ পরিবেশে সেবা, প্রশ্নের মুখে সরকারি কার্যালয়ের অবস্থা

Update Time : ১১:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬