
ডেস্ক রিপোর্ট :
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কুয়েত শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও আপ্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে ২০২৬) কুয়েত শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব সাজুউদ্দিন আহমেদ সাজুর বাসভবনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কুয়েত শাখার নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন। এ সময় কুয়েত শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে জনাব সাজুউদ্দিন আহমেদ সাজুকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। ঈদ উপলক্ষে নেতাকর্মীদের আন্তরিক আপ্যায়নের জন্য তাঁরা তাঁর ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় সাবেক সহ অর্থ সম্পাদক জনাব আলি হোসেন, কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব সায়েম আহমেদ শাহীন, কুয়েত শাখার সভাপতি জনাব আব্দুল হাকিম, সহ-সভাপতি জনাব ইমাম উদ্দিন খান, সহ সাধারণ সম্পাদক জনাব নুর মিয়া, অর্থ সম্পাদক জনাব ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব তাজ উদ্দিন, সদস্য জনাব সাইফ উদ্দিনসহ কুয়েত শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও গোয়াইনঘাটের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রবাসী সমাজকল্যাণ পরিষদ। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
Reporter Name 








