
গোয়াইনঘাট প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মেম্বার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা দেয়। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি সকলকে ভেদাভেদ ভুলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়। ঈদুল আজহা সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এ কামনা করেন তিনি।
পরিশেষে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।
Reporter Name 








