
গোয়াইনঘাট প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহত্ত্ব ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদ ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরিশেষে তিনি গোয়াইনঘাটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
Reporter Name 








