বাংলাদেশ ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৬১ Time View

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি
মোঃ আতিকুর রহমান ইলিয়াস

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকালে মহানগর ছাত্রশিবিরের কার্যালয়ে এই মিলনমেলা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা যখন একত্রিত হই, তখন অনেক সুখ-দুঃখের অনুভূতি প্রকাশ পায়। এই ময়দানে কাজ করার পেছনে ছাত্রশিবিরের বিশাল অবদান রয়েছে। আজকের এই বিশাল জনসমাগম একদিনে তৈরি হয়নি; এটি দীর্ঘদিনের ত্যাগ ও তিতিক্ষার ফসল।”

​তিনি আরও বলেন, “সমাজ গঠন, ইতিবাচক পরিবর্তন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করে যেতে হবে। মহানগরের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করবো।” এসময় তিনি উপস্থিত সকলকে ধৈর্য ও সবর ধারণ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান। তিনি তার বক্তব্যে মহানগরের বাৎসরিক জনশক্তির পরিসংখ্যান তুলে ধরেন। নতুন ও পুরাতনের সমন্বয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার দৃঢ়তা ব্যক্ত করে তিনি বলেন, “সাবেক দায়িত্বশীলদের পরামর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।” ইফতারের আগে নতুন ও পুরাতন সদস্যদের মধ্যে এক প্রাণবন্ত মতবিনিময় ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

​ইফতার মাহফিলে মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি আমজাদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি ও জামায়াত মহানগরী সহকারী সেক্রেটারি ​মুহাম্মদ জামাল হোসাইন: ছাত্র শিবিরের সাবেক মহানগর বায়তুল মাল সম্পাদক ও মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, সাবেক মহানগর সভাপতি ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সাবেক মহানগর সভাপতি, সাবেক সহকারী সেক্রেটারি ও চেম্বার অফ কমার্স পরিচালক ​গোলাম সারোয়ার সাইদ, আপ বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক মোঃ জুনায়েদ।

​অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ ও মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬