বাংলাদেশ ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য গ্রেফতার, ২ জন ভিকটিম উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৩৭৭ Time View

ডেস্ক রিপোর্ট :
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানার তাৎক্ষণিক অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী একটি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই ভিকটিমকে উদ্ধার এবং অপহরণে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নগরীর তাঁতিপাড়া পয়েন্ট থেকে সুহেল সরকার (২২) নামে এক যুবককে ১৪-১৫ জন দুর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে কোতোয়ালী থানাধীন তাঁতিপাড়ার ‘নাজমা নিবাস’ নামক ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় নিয়ে অবৈধভাবে আটকে রাখা হয়। সেখানে ধারালো চাকু ও কাঁচি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় অপহরণকারীরা।
এক পর্যায়ে দুর্বৃত্তরা ভিকটিমের পরিহিত জামাকাপড় খুলে ভিডিও ধারণ করে এবং বিষয়টি থানায় জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলে ভিকটিম বিষয়টি পুলিশকে অবহিত করেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে তাঁতিপাড়ার নাজমা নিবাসের দ্বিতীয় তলা থেকে ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তানজিম মাহবুব নিশান (২১), আহসান হাবিব মুন্না (১৯), জুবাইন আহমদ (১৯), সুফিয়ান আহমদ (১৯), জাকির হোসেন (১৯), মারজান (১৯), মোসাদ্দেক আলী (১৮), ফারদিন আহমদ (১৮), জয়নাল আবেদীন রাব্বি (১৮) ও মিজান আহমদ (১৮)।
এ সময় তাদের হেফাজতে থাকা অপর প্রবাসী ভিকটিম জাহিদ আহমদ (৪২) কে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই ভিকটিমের দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং অপহরণে ব্যবহৃত কাঁচি, চাকু ও লোহার রুল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য গ্রেফতার, ২ জন ভিকটিম উদ্ধার

Update Time : ০১:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬