বাংলাদেশ ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৩৬৫ Time View

ডেক্স রিপোর্ট :
গোয়াইনঘাট উপজেলা, সিলেট:
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব। ‘আত্মসংযম বিপ্লবের অনিবার্য চরিত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় জাফলং নলজুড়ী ক্রিকেট মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা শরীফ সালেহীন।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ সালেহীন বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব অত্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন এবং এই ইফতার মাহফিল সদস্যদের আন্তরিকতা ও পারস্পরিক সম্প্রীতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, সাংবাদিকদের এই ঐক্য অটুট রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন এবং গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাব-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমরান।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, নির্বাহী সদস্য হাবিব আহমদ ও জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, লোকমান আহমদ ও ডালিম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক হালিম আহমদ, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, প্রচার সম্পাদক মারুফ আহমদ, সদস্য ইকবাল আহমদ ও আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬