বাংলাদেশ ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ

গোয়াইনঘাটে গরুর ওপর ন্যাক্কারজনক হামলা: ভুট্টা ক্ষেতে যাওয়ায় পা কুপিয়ে দ্বিখণ্ডিত

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল এলাকায় গৃহপালিত গবাদিপশুর ওপর এক ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ার অভিযোগে একটি গরুর পা কুপিয়ে গুরুতরভাবে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক হিফজুর রহমান (২৫)-এর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হাতিরখাল এলাকার একটি ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে একটি গৃহপালিত গরু। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হিফজুর রহমান ধারালো অস্ত্র দিয়ে গরুটির পায়ে আঘাত করে। এতে গরুটির একটি পা  দ্বিখণ্ডিত হয়ে যায় এবং পশুটি গুরুতরভাবে আহত হয়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, একটি নিরীহ গৃহপালিত পশুর ওপর এ ধরনের নির্মম আচরণ মানবিকতা ও আইনের পরিপন্থী। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, গবাদিপশু কৃষিজমিতে ঢুকে পড়লে তা মালিককে জানানো বা অন্যভাবে সমাধান করা যেত। কিন্তু পশুটির ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “গৃহপালিত পশুর ওপর আঘাত করা একটি মারাত্মক ও নিন্দনীয় অপরাধ। আমরা চাই দ্রুত অভিযুক্ত হিফজুর রহমানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

গোয়াইনঘাটে গরুর ওপর ন্যাক্কারজনক হামলা: ভুট্টা ক্ষেতে যাওয়ায় পা কুপিয়ে দ্বিখণ্ডিত

Update Time : ১২:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬