বাংলাদেশ ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের। fa fa-square মধ্য জাফলংয়ে মাদকবিরোধী কমিটি গঠন, আহ্বায়ক সোহিন আহমেদ ও সদস্য সচিব শাহাদাত হোসেন fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক বিলাল উদ্দিনসহ বিভিন্ন পদে দায়িত্ব পেলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন fa fa-square গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী

ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট, থানায় লিখিত অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৯৬ Time View

মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

জমির ভাগবাটোয়ারাসহ পারিবারিক বিরোধের জের ধরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের হেলেনা আক্তার (৪৩) নামের এক নারীর বসতঘরে হামলা, ভাঙচুর, মারধর করে স্বর্ণ ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। ভূক্তভোগী ওই নারী বাদী হয়ে আপন সহোদর ভাই শহীদুল ইসলাম শহীদ (৩৫),জাহিদুল ইসলাম জাহিদ (৪৫) ও চাচা ময়না মিয়া (৫৫) কে আসামি করে গত মঙ্গলবার বিকেলে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের বাহুটিয়াকন্দা গ্রামের মৃত আজম আলীর মেয়ে হেলেনা আক্তারের সঙ্গে তাঁর সহোদর দুই ভাই শরিফুল ইসলাম শহীদ, জাহিদুল ইসলাম জাহিদা ও চাচা ময়না মিয়ার জমির ভাগবাটোয়ারা ও পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৫ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে হেলেনা আক্তারের বসতঘরে অনধিকার প্রবেশ করেন। এ সময় শহীদুল ইসলাম শহীদের নির্দেশে জাহিদুল ইসলাম জাহিদ ও ময়না মিয়া লোহার রড, কাঠের রুল ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করেন। এতে বাধা দিতে গেলে তাঁরা তিনজন মিলে হেলেনা আক্তারকে এলোপাতাড়ি মারধর করে জখম করেন। পরে তারা বসতঘরের ভেতরে থাকা আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ চার লাখ নব্বই হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান তারা চলে যান। অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ দাবি করেন, আমি আমার ঘর ভেঙেছি।অন্যকারও ঘর ভাঙচুর, লুটপাট ও কাউকে মারধর করার অভিযোগটি সঠিক নয়।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন,এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ

ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট, থানায় লিখিত অভিযোগ

Update Time : ০৭:৫৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬