বাংলাদেশ ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের। fa fa-square মধ্য জাফলংয়ে মাদকবিরোধী কমিটি গঠন, আহ্বায়ক সোহিন আহমেদ ও সদস্য সচিব শাহাদাত হোসেন fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক বিলাল উদ্দিনসহ বিভিন্ন পদে দায়িত্ব পেলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন fa fa-square গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী

বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক বিলাল উদ্দিনসহ বিভিন্ন পদে দায়িত্ব পেলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ

  • Reporter Name
  • Update Time : ০২:৪৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৬৩ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২১ অক্টোবর ২০২৬ ইং তারিখে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান স্বাক্ষরিত এ কমিটিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাঁচজন সাংবাদিককে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘোষিত কমিটিতে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. বিলাল উদ্দিনকে সহসভাপতি, আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক, নির্বাহী সদস্য শাকিব আহমদকে যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির কে  সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাহী সদস্য আল আমিনকে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিটিতে সভাপতি হিসেবে হাবিব সারোয়ার আজাদ,সিনিয়র সহ-সভাপতি ফয়ছল কাদির এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ প্রেসক্লাবের সরকারি রেজিস্ট্রেশন কোড হিসেবে উল্লেখ করা হয়েছে ৯৮৭৩৬/১২।

গোয়াইনঘাট উপজেলার সাংবাদিকদের এ অন্তর্ভুক্তিকে স্থানীয় সাংবাদিকদের জন্য ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নতুন কমিটি ঘোষণার পর গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে নবগঠিত সিলেট মহানগর কমিটির সফলতা কামনা করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ

বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক বিলাল উদ্দিনসহ বিভিন্ন পদে দায়িত্ব পেলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ

Update Time : ০২:৪৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬