বাংলাদেশ ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধর্মপাশা সদর ইউনিয়ন কুড়ের পাড় বসত বিটা অন্যের কাছে বিক্রির অভিযোগ :: fa fa-square পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব fa fa-square রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগ, আখখেত নষ্ট ও জমি দখলের হুমকি। fa fa-square ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি:: fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের।

রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগ, আখখেত নষ্ট ও জমি দখলের হুমকি।

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২৭ Time View

মোহাম্মদ মজিবুল্লাহ,রূপগঞ্জ, (নারায়ণগঞ্জ)প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি, আখখেত নষ্ট, জমির মাটি কেটে নেওয়ার চেষ্টা এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মোজাম্মেল হকসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মলিনা বেগম নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বিকেলে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকার বাসিন্দা লিয়াকত আলী মসজিদে আসরের নামাজ শেষে বের হলে মোজাম্মেল হক (৩৫), আলমাছ আলী (৮২), মহসিন (৪০) ও অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে ভেকু দিয়ে জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগে আরও বলা হয়, একই দিন সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিরা ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে লিয়াকত আলীর বাড়িতে যান। এ সময় বাড়ির ভাড়াটিয়াদের চলে যেতে চাপ দেওয়া এবং পরিবারের সদস্যদের উচ্ছেদের ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে।

পরে গত ২৫ অক্টোবর দুপুরে দলবল নিয়ে জমিতে লাগানো আখগাছ কেটে নষ্ট করা হয় বলে অভিযোগ করেন মলিনা বেগম। দুই দিনের মধ্যে চাঁদা না দিলে জমি দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে মোজাম্মেল হক মুঠোফোনে জানান, মলিনার ভাই ওমর আলী ১০ লাখ টাকার মাটি বিক্রি করে বিদেশে চলে গেছেন। এ কারণে তাঁরা ওই বাড়ি থেকে মাটি কাটতে গিয়েছিলেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধর্মপাশা সদর ইউনিয়ন কুড়ের পাড় বসত বিটা অন্যের কাছে বিক্রির অভিযোগ ::

রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগ, আখখেত নষ্ট ও জমি দখলের হুমকি।

Update Time : ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬