বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের। fa fa-square মধ্য জাফলংয়ে মাদকবিরোধী কমিটি গঠন, আহ্বায়ক সোহিন আহমেদ ও সদস্য সচিব শাহাদাত হোসেন fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক বিলাল উদ্দিনসহ বিভিন্ন পদে দায়িত্ব পেলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন fa fa-square গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী

নেত্রকোনা-২ আসনের কোনো মন্দির উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না: এমপি আনোয়ারুল হক

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৩৯ Time View

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত এই সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
​আজ শনিবার (১৭ অক্টোবর) সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, “অতীতে সনাতন ধর্মাবলম্বীদের শুধু ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হলেও তাদের অনেক মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রয়োজনীয় উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। নেত্রকোনা-২ এলাকার কোনো মন্দির বা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান আর উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত থাকবে না। উন্নয়ন হবে সবার, অধিকার থাকবে সবার—এটাই আমাদের অঙ্গীকার।”
​তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবেন না। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
​এর আগে বারহাট্টায় সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য আনোয়ারুল হক। এছাড়া সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণের একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
​সংশ্লিষ্টরা মনে করছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের এই মানবিক সহায়তা অসহায় পরিবারগুলোর মাঝে উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ

নেত্রকোনা-২ আসনের কোনো মন্দির উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না: এমপি আনোয়ারুল হক

Update Time : ১১:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬