বাংলাদেশ ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের। fa fa-square মধ্য জাফলংয়ে মাদকবিরোধী কমিটি গঠন, আহ্বায়ক সোহিন আহমেদ ও সদস্য সচিব শাহাদাত হোসেন fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক বিলাল উদ্দিনসহ বিভিন্ন পদে দায়িত্ব পেলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন fa fa-square গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী fa fa-square ৮নং তোয়াকুল ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউদ্দিন fa fa-square শারদীয় দুর্গাপূজায় গোয়াইনঘাটবাসীকে অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা fa fa-square সাংবাদিক আলিফ হত্যা: অপূর্ব গ্রেপ্তার, তাজুলকে ঘিরে তদন্তের দাবি

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৬৩ Time View

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও ব্যাংকের প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে গেছে।গত ১৪ অক্টোবর
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩.৩০ এর দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে থাকায় তাঁর পরিবর্তে অন্য একজন দায়িত্ব পালন করছিলেন। রাত সোয়া ৩.৩০ এর দিকে তিনি কার্যালয়ে আগুন দেখতে পেয়ে পার্শ্ববর্তী স্থানীয় লোকজনকে খবর দেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন এবং নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু অফিসিয়াল কাগজপত্র পুড়ে যায়।
শাখা ব্যবস্থাপক মঞ্জু আহমেদ বলেন, ‘দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যেই থানায় মামলা করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইন গত সহায়তা পেতে লিখিত অভিযোগ দিতে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক থানায় এসেছেন। অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে মাঠে নেমেছে পুলিশের একটি টিম সেই সাথে অন্যান্যদিকে ও ভিন্নভাবে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আগুনের ঘটনায় ব্যাংকের কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে বর্তমানে তদন্ত চলমান। খুব দ্রুতই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবে পরে তিনি আশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

Update Time : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬