বাংলাদেশ ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের। fa fa-square মধ্য জাফলংয়ে মাদকবিরোধী কমিটি গঠন, আহ্বায়ক সোহিন আহমেদ ও সদস্য সচিব শাহাদাত হোসেন fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক বিলাল উদ্দিনসহ বিভিন্ন পদে দায়িত্ব পেলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন fa fa-square গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী

সব লোভনীয় সুযোগ ছেড়ে প্রাথমিকে বুয়েট গ্র্যাজুয়েট নায়লা: নেত্রকোণায় ছড়াচ্ছেন সততা ও শিক্ষার আলো

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৮১ Time View

​(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
উচ্চ বেতনের চাকরি, সামাজিক আভিজাত্য কিংবা ক্ষমতার মোহ ছেড়ে শিক্ষার আলো ছড়াচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী নায়লা শারাফ। এলজিইডির প্রকৌশলী, ব্যাংকের নির্বাহী কর্মকর্তা কিংবা বিসিএসে উত্তীর্ণ হওয়ার সুযোগ পেয়েও তা গ্রহণ করেননি তিনি। সব ছেড়ে নেত্রকোণা সদরের পঞ্চাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন।
​ভিকারুন্নিসা নূন স্কুলের সাবেক এই শিক্ষার্থী বুয়েট থেকে পাস করার পর প্রথমে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরবর্তীতে কাজের পরিবেশ ও অনিয়মের সঙ্গে আপোশ করতে না পেরে পদত্যাগ করেন। এরপর জনতা ব্যাংকের অফিসার’ হিসেবে যোগ দিলেও করপোরেট জীবনের যান্ত্রিকতা তাকে ধরে রাখতে পারেনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ দেননি তিনি। অর্থ ও আভিজাত্যের মোহ ত্যাগ করে নিশ্চিন্ত জীবনের আশায় বেছে নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পড়ানোর দায়িত্ব।
​নিজের সিদ্ধান্তের বিষয়ে নায়লা শারাফ জানান, অর্থের প্রতি তার কোনো লোভ নেই এবং সাধারণ জীবনযাপনই তার পছন্দ। খুব অল্পতেই সন্তুষ্ট থাকা এই শিক্ষক জানান, শিশুদের নিষ্পাপ ভালোবাসার জন্যই তিনি এই পেশায় এসেছেন।
​গত সাত বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন নায়লা। তার লক্ষ্য—প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের শহরের নামীদামি স্কুলের মতো গুণগত শিক্ষা প্রদান করা। এজন্য তিনি নিজের হাতে ছবি এঁকে ও ডিজিটাল কনটেন্ট তৈরি করে পাঠদান সহজ ও আকর্ষণীয় করে তোলেন। পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিদিন সততা, সাহস ও নীতিবিদ্যার পাঠ দেন তিনি।
​পঞ্চাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা রানী ভৌমিক নায়লা শারাফের নিষ্ঠা ও শিক্ষণপদ্ধতির প্রশংসা করে বলেন, “নায়লা ম্যাডাম আমাদের বিদ্যালয়ের অমূল্য সম্পদ। বুয়েটে পড়েও প্রান্তিক শিশুদের যেভাবে নিজের সন্তানের মতো ভালোবাসছেন, তা বিরল।”
​বুয়েটের ডিগ্রি নিয়ে প্রাথমিকে শিক্ষকতার সিদ্ধান্ত সমাজ ও নিকটাত্মীয়রা সহজে মেনে না নিলেও সেসব সমালোচনাকে তিনি গুরুত্ব দেন না। নতুন প্রজন্মকে প্রাথমিক শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদানের আশা না রেখে সমাজ বিনির্মাণের লক্ষ্যে তরুণ ও মেধাবীদের প্রাথমিক শিক্ষায় আসা উচিত।
​বিশ্ব শিক্ষক দিবসে ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে শিশুদের নীতিবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার কাজে নিয়োজিত এই নিঃস্বার্থ শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ

সব লোভনীয় সুযোগ ছেড়ে প্রাথমিকে বুয়েট গ্র্যাজুয়েট নায়লা: নেত্রকোণায় ছড়াচ্ছেন সততা ও শিক্ষার আলো

Update Time : ০৪:৩৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬