বাংলাদেশ ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের। fa fa-square মধ্য জাফলংয়ে মাদকবিরোধী কমিটি গঠন, আহ্বায়ক সোহিন আহমেদ ও সদস্য সচিব শাহাদাত হোসেন fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক বিলাল উদ্দিনসহ বিভিন্ন পদে দায়িত্ব পেলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন fa fa-square গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী

পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভোররাতে অধ্যক্ষের কক্ষে আগুন

  • Reporter Name
  • Update Time : ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৬১ Time View

(পলাশ পাল, ​নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে শিক্ষার পরিবেশ বিনষ্ট, ধারাবাহিকভাবে ফলাফল বিপর্যয় এবং নানাবিধ অনিয়মের অভিযোগ তুলে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ, বিচার এবং দ্রুত পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। একই দিন ভোররাতে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।আজ ৪ অক্টোবর
​রবিবার সকাল ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি নিয়োগ পাওয়া অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে যোগদানের মাত্র এক দিনের ব্যবধানে রহস্যজনকভাবে বদলি ও পদায়ন বাতিল করা হয়েছে। এছাড়া প্রতিবছর পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটলেও প্রশাসনিকভাবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি-এর অতিরিক্ত টাকা নেওয়ার কারণে শিক্ষার সার্বিক পরিবেশ ব্যাহত হচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা এই কলেজে ভর্তি না হয়ে শহরমুখী হচ্ছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
​এর আগে ভোররাত ৩টার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। নাইটগার্ড মাফিজ উদ্দিন জানান, হেলমেট পরা দুই ব্যক্তি দরজায় আগুন ধরিয়ে পালিয়ে গেলে তিনি দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় দুষ্কৃতকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আন্দোলনকারীদের মতে, তাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
​অভিযোগ অস্বীকার করে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন জানান, একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ষড়যন্ত্র করছে। নৈশকালীন অগ্নিসংযোগের ঘটনাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর ন্যক্কারজনক হামলা আখ্যা দিয়ে তিনি প্রশাসন ও পুলিশকে লিখিত অভিযোগের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
​উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে দীর্ঘ প্রায় আট বছর ধরে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলে তিনি গত ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে মাত্র এক দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয় তার পদায়ন বাতিল করায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ

পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভোররাতে অধ্যক্ষের কক্ষে আগুন

Update Time : ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬