
মো: মজিবুল্লাহ রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জাতীয় সংসদের আরও দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের এক বৈঠকে ১০ সদস্যের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটিতে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামকে সভাপতি করা হয়েছে। একই কমিটিতে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সদস্য করা হয়েছে।
অন্যদিকে, গত ১০ সেপ্টেম্বর একই অধিবেশনের আরেক বৈঠকে ১০ সদস্যের সরকারি প্রতিষ্ঠান কমিটি গঠন করা হয়। এতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে সভাপতি করা হয়েছে। কমিটিতে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ আরও কয়েকজন সংসদ সদস্যকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এর ফলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে নতুন দায়িত্ব পেলেন।
Reporter Name 


















