বাংলাদেশ ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৫ Time View

(পলাশ পাল,নেত্রকোনা জেলা প্রতিনিধি) দেশের প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত বিভিন্ন কার্ড বিতরণে চরম দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি)। প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে চরম দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি)। তিনি দলীয়করণের মাধ্যমে ত্রানও অর্থ বিতরণে বর্তমান সরকারের তীব্র সমালোচনা ও
অভিযোগ তুলে বলেন মাত্র কয়েক কেজি চাল বা কার্ড দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। সরকারকে ‘কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আজ ২৪ জুলাই শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশন চত্বরে আয়োজিত
সন্ধ্যা ৭টায় পূর্ব ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, হাওর অঞ্চলের উন্নয়ন এবং গন মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে দলীয় দুর্নীতি নিয়ে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি তার বক্তব্যে, সরকারের প্রতি প্রশ্ন তুলে বলেন,এইসব কার্ড কি সত্যি দুস্থ মানুষের কাছে পৌঁছায়, নাকি কেবল ছাত্রদল, যুবদল বা আপনাদের দলীয় লোকদের পকেটে যায়? আমরা দেখেছি, সামাজিক নিরাপত্তার সুবিধা শুধু দলীয় লোকেরাই পায়, গরিব মানুষ পায় না।উক্ত
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে নাহিদ ইসলাম প্রশ্ন রেখে জানতে চান?আপনাদের কি জেলে কার্ড দেওয়া হয়েছে?” উপস্থিত জনতা সমস্বরে “না” বলে উত্তর দিলে তিনি বলেন, “কয়েক কেজি চাল দিয়ে একজন মানুষকে কয়দিন বাঁচিয়ে রাখা যায়? এই কার্ডের খেলা বন্ধ করুন। প্রতিটি ঘরে শিক্ষিত-অশিক্ষিত তরুণ-তরুণী বেকার বসে আছে। উপজেলা ও জেলা পর্যায়ে তাদের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত না করলে না পারলে এই সমস্যার সমাধান হবে না।
হাওর অঞ্চলের উন্নয়নের উপর বিশেষ জোর দিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিস্তীর্ণ হাওর অঞ্চল বাংলাদেশের অন্যতম বড় প্রাকৃতিক সম্পদ। এখানে রয়েছে মৎস্য ও পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা । সরকারের সঠিক পরিকল্পনার অভাবে এই অঞ্চল সমূহ এখনো অবহেলিত। তিনি ঘোষণা দেন, হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও মহাপরিকল্পনা প্রণয়নের দাবিতে তিনি এখন থেকেই জাতীয় সংসদে সোচ্চার হবেন।
বর্তমান অর্থনীতির দুরবস্থা প্রসঙ্গে তিনি বলেন,সার্বিক “দুর্নীতি ও লুটপাট কমিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবেই সমস্ত দেশে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে উঠবে এবং তা পুরো বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।”
মোহনগঞ্জ রেল স্টেশন চত্ত্বরে আয়োজিত আজকের এই পদযাত্রা ও সমাবেশে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সহ স্থানীয় জাতীয় নাগরিক পার্টির অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

Update Time : ১০:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬