বাংলাদেশ ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট fa fa-square চারটি ইউনিয়নের মানুষ —জলুরমুখ খেওয়াঘাটে দুর্ভোগে fa fa-square কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস fa fa-square গুলশানে আওয়ামী লীগের মিছিল ঘিরে গ্রেপ্তার ৭২, রিমান্ডে ২৪ fa fa-square ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি fa fa-square ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল  fa fa-square গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত ও ইসিএ ভুক্ত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ fa fa-square খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু fa fa-square ট্রলারের ইঞ্জিনে বোরকা-চুল পেঁচিয়ে বরযাত্রী নারীর মর্মান্তিক মৃত্যু: fa fa-square আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল

গোয়াইনঘাট সরকারি কলেজে একদিনে তিন ব্যতিক্রমী আয়োজন ‘প্রতীতি’র

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৭৮ Time View

​গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় উৎসাহিত করা, সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো এবং এইচএসসি পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে একদিনে তিনটি ব্যতিক্রমী আয়োজন করেছে ‘প্রতীতি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন’, গোয়াইনঘাট সরকারি কলেজ।
​রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় রবীন্দ্র ও নজরুল সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন কলেজের অধ্যক্ষ ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত মেধা ও সৃজনশীলতা জাগিয়ে তুলতে সাহিত্য-সংস্কৃতির চর্চা অপরিহার্য। আজকের এই কুইজ, বিতর্ক ও পরীক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ফারুক আহমদ, পৃথ্বিশ কান্তি ঘোষ এবং সংগঠনের প্রধান সমন্বয়ক মনিকা শর্মা।
​কুইজ প্রতিযোগিতা শেষে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তুলতে আয়োজন করা হয় একটি রম্য বিতর্ক প্রতিযোগিতা। সংগঠনের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঘোষ পূর্ণের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্কে ব্রাজিল ও আর্জেন্টিনা দল মুখোমুখি হয়।
​সভাপতির বক্তব্যে শামসুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাঝে সুস্থ ধারার সাহিত্য ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতায় আজকের আয়োজন সফল হয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
​বিতর্কে ব্রাজিল দলের বিতার্কিক ছিলেন রাহি আক্তার, এনাম আহমদ ও ছোঁয়া চৌধুরী। অপরদিকে আর্জেন্টিনা দলের পক্ষে অংশ নেন মুবাশ্বির হোসাইন আকিব, রমিজ উদ্দিন ও আছিয়া আক্তার। প্রাণবন্ত যুক্তি, হাস্যরস ও ক্রীড়াপ্রেমে ভরপুর এই বিতর্ক প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
​দিনব্যাপী আয়োজনে সংগঠনের কার্যনির্বাহী পর্ষদের সহ-সভাপতি নুরেন ফাইজা নওরিন ও মুজিবুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক সাদিয়া মরিয়ম ঐশী, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক ছালিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অসীমা রাণী দাস, রমিজ উদ্দিন, অর্থ সম্পাদক লাদেন আহমদ, সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ এবং কার্যনির্বাহী সদস্য খলিল আহমদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাকিব আহমেদ
মোবাইল : ০১৭৫৩২৪০০১৭
তারিখ : ১৪/০৬/২০২৬ ইং

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

গোয়াইনঘাট সরকারি কলেজে একদিনে তিন ব্যতিক্রমী আয়োজন ‘প্রতীতি’র

Update Time : ১২:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬