
ডেস্ক রিপোর্ট :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং লেংগুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জনাব হাফিজ তাজ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহসহ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে। পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে হাফিজ তাজ উদ্দিন ৪ নং লেংগুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা
Reporter Name 


















