
মারুফ আহমদ স্টাফ রিপোর্টার
গোয়াইনঘাট, সিলেট।
গোয়াইনঘাট উপজেলার দেশ এবং প্রবাসে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাওলানা আব্দুস শাকুর ইয়াহিয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উপলক্ষ। এই উৎসব মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা জাগ্রত করে।
তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হোক এবং সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
Reporter Name 


















