
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম স্বপন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা বাসিসহ দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে অর্জিত ধৈর্য, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে প্রতিফলিত করতে হবে।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা কাজে লাগিয়ে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীর সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শাহ আলম স্বপন দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ।
Reporter Name 


















