
সাকিব আহমেদ
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সিলেট-৪ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজানের শিক্ষা মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার পথে পরিচালিত করে। এই পবিত্র মাস শেষে ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে।
তিনি বলেন, ঈদের মূল তাৎপর্য হলো সকল মানুষের মাঝে সমতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য নিহিত।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহানুভূতি, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সবাই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করবেন এবং একটি মানবিক ও উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।
মহান আল্লাহ তায়ালার কাছে তিনি দোয়া করেন, সকলের নেক আমল কবুল হোক এবং দেশ ও জাতির জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
সবাইকে ঈদ মোবারক।
Reporter Name 


















