বাংলাদেশ ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ

গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২০৩ Time View

নিজস্ব প্রতিবেদক : গোয়াইনঘাট (সিলেট)

সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬ খ্রি./২৬ রামাদ্বান ১৪৪৭ হিজরি) বিকাল ৪টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাকিব আহমেদ এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি সবুজ আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক আহবাব হোসেন মুরাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, রমাদ্বান শুধু রোজা পালনের মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক গুণাবলি বিকাশের একটি প্রশিক্ষণময় মাস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তরুণ প্রজন্ম যদি কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলে, তাহলে সমাজ ও দেশ একটি নৈতিক ও আদর্শিক নেতৃত্ব পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, আদর্শিক নেতৃত্ব তৈরি এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক আহমদ, সেক্রেটারি বোরহান উদ্দিন আফ্রিদি, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বিলাল উদ্দিন এবং পাবলিক ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন গোয়াইনঘাটের সাবেক সভাপতি ফাহিম মোনায়েম।
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ এবং গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ফয়েজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬