বাংলাদেশ ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নএর ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২০০ Time View

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নে ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও অব্যবস্থাপনার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি সহায়তার আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণের জন্য স্লিপ দেওয়া হলেও অনেকেই সেই স্লিপ নিয়ে নির্ধারিত স্থানে গিয়ে চাল পাচ্ছেন না। ফলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ২ নং চাড়োল ইউনিয়নের বিভিন্ন এলাকার বহু উপকারভোগী দাবি করছেন, তাদের হাতে চাল নেওয়ার সরকারি স্লিপ থাকলেও বাস্তবে তারা চাল থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, “আমাদের হাতে স্লিপ দেওয়া হয়েছে, অনেক অসহায় মানুষকে সিলিপ না দিয়ে ২ নং চাড়োল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টুলটুল বস্তা চাল ভেন গাড়িতে করে নিজের বাসায় নিয়ে যায় ভিডিও ধারণ করতে গেলে ২ নং চাড়োল ইউনিয়নে এর প্যানেল চেয়ারম্যান টুলটুল গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। স্থানীয় কিছু অসহায় মানুষের সাথে কথা বলে জানা গেছে চাল নিতে গেলে বলা হচ্ছে চাল শেষ হয়ে গেছে বা পরে আসতে বলা হচ্ছে। এতে করে আমরা চরম ভোগান্তির মধ্যে পড়েছি।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, সঠিক তদারকির অভাব এবং দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারের দরিদ্রবান্ধব এই সহায়তা কর্মসূচি যদি স্বচ্ছভাবে বাস্তবায়ন না হয়, তাহলে প্রকৃত অসহায় মানুষই বঞ্চিত হবে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী বিষয়টি তদন্ত করে প্রকৃত উপকারভোগীদের মাঝে দ্রুত চাল বিতরণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ কয়েকটি ইউপি সদস্যরা আর প্যানেল চেয়ারম্যান টুলটুল নিজেরাই বস্তা বস্তা চাল গাড়িতে করে নিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নএর ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

Update Time : ১২:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬