বাংলাদেশ ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ

র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বালাগঞ্জে ‘শামীমা বেগম’ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক প্রধান আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২০৩ Time View

সদর উপজেলা প্রতিনিধি
মোঃ সাইফুল ইসলাম

১। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আত্মত্মপ্রকাশের পর থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া সহিংসতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের প্রতিটি সদস্য দেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

২। ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম শামীমা বেগম সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন নতুন সুনামপুর এলাকার বাসিন্দা। বিবাদী আতিকুর রহমান মিন্টু মিয়া ভিকটিমের স্বামীর আপন চাচাতো ভাই হয়। বিবাদীদেরে সাথে ভিকটিমের পরিবারের দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৩১/০৮/২০১৮ খ্রি. তারিখ রাত অনুমান ২০.১৫ ঘটিকায় ভিকটিমের শ্বাশুড়ীর শয়ন কক্ষের ভিতর বিবাদী আতিকুর রহমান (৫) মিন্টু মিয়া ও অন্যান্য বিবাদীরা তাদের হাতে থাকা ধারালো দা, চাকু নিয়ে বে-আইনী জনতাবদ্ধ হয়ে প্রবেশ করে ভিকটিমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। ভিকটিম তার প্রতিবাদ করলে বিবাদী আতিকুর রহমান (৫) মিন্টু মিয়া ও অন্যান্য বিবাদীরা এলোপাতাড়িভাবে তাকে কিল, ঘুষি, লাথি মারা শুরু করে। একপর্যায়ে বিবাদী আতিকুর রহমান মিন্টু মিয়া উত্তেজিত হয়ে চাকু দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের বুকের ডান পাশে সজোরে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। ভিকটিমের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় বালাগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। উক্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বালাগঞ্জ থানাধীন আদিত্যপুর এলাকায় পৌঁছামাত্রই ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে সিলেট জেলার বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ব‍্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর একটি যৌথ আভিযানিক দল গত ১০ মার্চ ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সকাল ২১.৫৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন রাজনগর কলেজ পয়েন্টস্থ স্বাদ ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে বালাগঞ্জ থানার মামলা নং- ০১/৫৮, তারিখ-০১/০৯/২০১৮ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩০২/ ৩৪ পেনাল কোড ১৮৬০: এর মূলে সিলেটের বালাগঞ্জে ‘শামীমা বেগম’ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- আতিকুর রহমান মিন্টু মিয়া (৪৭), পিতা- সমছু মিয়া, সাং- নতুন সোনামপুর, থানা- বালাগঞ্জ, জেলা-সিলেট।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বালাগঞ্জে ‘শামীমা বেগম’ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক প্রধান আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার

Update Time : ০৪:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬