বাংলাদেশ ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ

গোয়াইনঘাটে অবলা প্রাণীর পা কাটল পাষণ্ড, গ্রেফতার দাবি

  • Reporter Name
  • Update Time : ০৫:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫৮ Time View

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি গৃহপালিত পশুর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। ভুট্টা ক্ষেতে প্রবেশ করার অপরাধে একটি গরুর পা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে হিফজুর রহমান (২৫) নামের এক যুবক। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল এলাকায়। অভিযুক্ত হিফজুর রহমান ওই গ্রামের নুরুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিরখাল গ্রামের বাসিন্দা মখলিছ উদ্দিনের মালিকানাধীন একটি গরু প্রতিবেশী হিফজুর রহমানের ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হিফজুর ধারালো অস্ত্র দিয়ে গরুটির পায়ে সজোরে আঘাত করেন। ধারালো অস্ত্রের আঘাতে গরুটির একটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে গরুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং এটি গুরুতর জখম অবস্থায় রয়েছে।

এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপরাধীর বিচার চেয়ে সরব হয়েছেন অনেকে। স্থানীয় বাসিন্দা মো. সাইদুর রহমান তার ফেসবুকে লিখেছেন, “এরা মানুষ নামের নরপশু। হিফজুর নামক এই অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।” সচেতন মহল মনে করছেন, এমন নিষ্ঠুরতা কেবল অমানবিকই নয়, বরং সামাজিক শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

সিলেট ল’কলেজ ছাত্র ফোরামের সভাপতি হিলাল উদ্দিন শিপু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বাংলাদেশে Code of Criminal Procedure 1898 অনুযায়ী কোনো আমলযোগ্য অপরাধ (Cognizable Offence) এবং প্রাণিকল্যাণ আইন-২০১৯ (Animal Welfare Act 2019) অনুযায়ী কোনো প্রাণীর প্রতি ইচ্ছাকৃত আঘাত বা নির্যাতন করা একটি দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে পুলিশ ভুক্তভোগীর লিখিত অভিযোগের অপেক্ষায় না থেকে সংগৃহীত তথ্য বা প্রমাণের ভিত্তিতেও ব্যবস্থা নিতে পারে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা গেলে ভবিষ্যতে এ ধরনের নিষ্ঠুরতা রোধ করা সম্ভব হবে।”

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গৃহপালিত প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এই ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, নিরীহ একটি প্রাণীর ওপর এমন পৈশাচিক হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে ভয় পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

গোয়াইনঘাটে অবলা প্রাণীর পা কাটল পাষণ্ড, গ্রেফতার দাবি

Update Time : ০৫:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬