
হাবিব আহমদ, নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পানিতে ডুবে হাসান আহমদ (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (আজ) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়নের ঘুষগ্রাম এলাকায় নিজ বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আহমদ স্থানীয় বাসিন্দা আব্দুল হামিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায় শিশু হাসান। কিছুক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 


















